Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬

বিদেশমন্ত্রীর সফরের মধ্যেই লন্ডনে খালিস্তানিদের তাণ্ডব

বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ব্রিটেন সফর চলার মধ্যেই লন্ডনে তাণ্ডব চালিয়েছে খালিস্তানপন্থীরা। বুধবার তাঁর নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টাও চলে।

বিদেশমন্ত্রীর সফরের মধ্যেই লন্ডনে খালিস্তানিদের তাণ্ডব
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ব্রিটেন সফর চলার মধ্যেই লন্ডনে তাণ্ডব চালিয়েছে খালিস্তানপন্থীরা। বুধবার তাঁর নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টাও চলে। বৃহস্পতিবার এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত ও ব্রিটেন।

Advertisement

বুধবার লন্ডনে চ্যাথাম হাউসের এক আলোচনাচক্রে যোগ দিয়েছিলেন জয়শঙ্কর। সেই সময় বাইরে বিক্ষোভ দেখায় কিছু খালিস্তানি সমর্থক। বিক্ষোভকারীদের সঙ্গে ছিল পতাকা, লাউডস্পিকার। অনুষ্ঠান গৃহের বাইরে জড়ো হয়ে তারা স্লোগানও দেয়। তবে খালিস্তানপন্থীদের এই বিক্ষোভ সত্ত্বেও বিদেশমন্ত্রী তাঁর কর্মসূচি জারি রাখেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, বিদেশমন্ত্রী ল্যামির সঙ্গে বৈঠকও করেন তিনি। খালিস্তানপন্থীদের ওই বিক্ষোভ নিয়ে এদিন ভারত সরকারের তরফে কড়া প্রতিক্রিয়া এসেছে। বিদেশমন্ত্রক থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বিদেশমন্ত্রীর ব্রিটেন সফরের মধ্যেই তাঁর নিরাপত্তা বিঘ্নিত করার ফুটেজ আমরা দেখেছি। বিচ্ছিন্নতাবাদী ও কট্টরপন্থীদের ছোট একটি দলের ওই উস্কানিমূলক গতিবিধির তীব্র নিন্দা করছি আমরা। গণতান্ত্রিক পরিসরে স্বাধীনতার এই অপব্যবহারের প্রতিবাদ জানানো হচ্ছে। এধরনের ঘটনা এড়াতে আয়োজক দেশের সরকার তাদের কূটনৈতিক দায়িত্ব পালন করবে বলেই আমাদের প্রত্যাশা। নয়াদিল্লির কড়া প্রতিক্রিয়ার পরপরই ব্রিটিশ সরকারের তরফেও ঘটনার নিন্দা করা হয়। এফসিডিওর এক মুখপাত্র বলেন, ভারতের বিদেশমন্ত্রীর সফর চলার মধ্যেই গতকাল চ্যাথাম হাউসের বাইরে যে ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা করছি। ব্রিটেন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকারকে মর্যাদা দেয়। কিন্তু কোনও সরকারি অনুষ্ঠানকে পণ্ড করার লক্ষ্যে হুমকি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। উল্লেখযোগ্য বিষয় হল, মঙ্গলবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী কুপারের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে পাচার ও কট্টরপন্থা মোকাবিলায় যৌথ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছিল। তার ঠিক পরের দিনই খালিস্তানপন্থীরা তাণ্ডব চালানোয় ভারতীয় বিদেশমন্ত্রক কড়া ভাষায় তার নিন্দা করল।

Advertisement
সম্পর্কিত সংবাদ