Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

খো খো’তে বিশ্বসেরা ভারত

খো খো’তে বিশ্বসেরা ভারত
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি: খো খো’তে ইতিহাস ভারতের মহিলা ও পুরুষ দলের। উদ্বোধনী বিশ্বকাপে উভয় বিভাগেই মিলল সেরার খেতাব। দু’টি মুকুটই এল ফাইনালে নেপালকে হারিয়ে। রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে পুরুষরা জিতল ৫৪-৩৬ পয়েন্টে। আর মহিলারা প্রতিবেশী দেশকে হারাল ৭৮-৪০ ব্যবধানে। উল্লেখ্য, এবারই প্রথম খো খো বিশ্বকাপ অনুষ্ঠিত হল। আর ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে বাজিমাত করলেন ভারতের খেলোয়াড়রা। এই সাফল্য দেশে খো খো’র জনপ্রিয়তা আরও বাড়াবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ