Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

‘কেষ্ট মণ্ডল বাঘ নয়, আমরা ওকে বলি…’, বোলপুরে দাঁড়িয়ে কটাক্ষ মন্ত্রী দুধকুমারের

বোলপুরে দুধকুমার মণ্ডল কেষ্ট মণ্ডলকে ছাগ বলে কটাক্ষ করেন। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর মন্তব্য গুরুত্বপূর্ণ। বিস্তারিত পড়ুন।

‘কেষ্ট মণ্ডল বাঘ নয়, আমরা ওকে বলি…’, বোলপুরে দাঁড়িয়ে কটাক্ষ মন্ত্রী দুধকুমারের
  • ৩ জুন, ২০২৬ ২২:৫৮
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: ময়ূরেশ্বর যাওয়ার পথে বুধবার রাতে বোলপুরে এসে রাজনৈতিক মন্তব্যে ফের চর্চার কেন্দ্রে রাজ্যের মন্ত্রী দুধকুমার মণ্ডল। এদিন রাতে বোলপুরের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে তাঁকে সংবর্ধনা জানান বিজেপি কর্মী-সমর্থকেরা।

Advertisement

এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেন মন্ত্রী। তিনি বলেন, 'কবিগুরু শান্তিনিকেতনের মাটিতে দু’জন বড় নেতা-মন্ত্রীকে মানুষ দেখেছেন। একদিকে কেষ্ট মণ্ডল, যাঁকে অনেকে বাঘ বলে। কিন্তু আমরা তাঁকে বাঘ মনে করি না, আমরা বলি ছাগ। কারণ আজ তিনি লুকিয়ে পড়েছেন।'

এরপরই কবিতার পংক্তি উদ্ধৃত করে দুধকুমার মণ্ডল বলেন, 'বাঘের সঙ্গে লড়াই করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলায় নাগের খেলায়, নাগের মাথায় নাচি।'

Advertisement
সম্পর্কিত সংবাদ