Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

অগ্নিমূল্য কেরোসিন, দাম বাড়ল ৪ টাকা

ইরান যুদ্ধের জন্য রান্নার গ্যাসের একটা সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কেরোসিন তেল বিকল্প জ্বালানি হতে পারত। কিন্তু কেন্দ্রীয় সরকারের নীতির জন্য সেখানেও বাধা তৈরি হয়েছে।

অগ্নিমূল্য কেরোসিন, দাম বাড়ল ৪ টাকা
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইরান যুদ্ধের জন্য রান্নার গ্যাসের একটা সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কেরোসিন তেল বিকল্প জ্বালানি হতে পারত। কিন্তু কেন্দ্রীয় সরকারের নীতির জন্য সেখানেও বাধা তৈরি হয়েছে। বেশ কয়েকমাস পর রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি কেরোসিনের দাম বাড়িয়েছে। রেশনে কেরোসিনের দাম লিটারে এমাসে ৪ টাকা বাড়ছে। প্রতি লিটারে ৬৫ টাকার আশপাশে বিক্রি করা হবে। তেল সংস্থাগুলি যে ইস্যু প্রাইস নির্ধারণ করে তার ভিত্তিতে রাজ্য খাদ্যদপ্তর রেশনে কেরোসিনের দাম প্রতিমাসে ধার্য করে দেয়।

Advertisement

দাম বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নীতির জন্য কেরোসিনের সরবরাহ এখন খুবই কম। একসময় প্রতিমাসে ৫৮ হাজার কিলোলিটার কেরোসিন রাজ্য঩কে দেওয়া হত। সেখানে এখন দেওয়া হয় ১৯ হাজার কিলোলিটারের মতো। তবে রেশন গ্রাহকপিছু কেরোসিন বণ্টনের পরিমাণ কমায়নি খাদ্যদপ্তর। কারণ অধিকাংশ জায়গায় এতদিন কেরোসিন নেওয়ার চাহিদা রেশন গ্রাহকদের মধ্যে বিশেষ ছিল না। কিন্তু রান্নার গ্যাসের পরিস্থিতির জন্য এবার কেরোসিনের চাহিদা বাড়বে বলে মনে করছেন ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত। যে পরিমাণ কেরোসিন এখন ডিলারদের কাছে পৌঁছায় তাতে নথিভুক্ত গ্রাহকদের খুব কম অংশকে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এতে গ্রাহকদের কোপে পড়তে হবে ডিলারদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ