Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রেশনে কেরোসিন বরাদ্দ অপরিবর্তিত

আগামী জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য রাজ্যে রেশনে কেরোসিনের মোট বরাদ্দ অপরিবর্তিত রইল।

রেশনে কেরোসিন  বরাদ্দ অপরিবর্তিত
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য রাজ্যে রেশনে কেরোসিনের মোট বরাদ্দ অপরিবর্তিত রইল। পেট্রলিয়াম মন্ত্রক এইসময়ে রাজ্যের জন্য মোট ৬২ হাজার ৭৬ কিলোলিটার কেরোসিন তেল বরাদ্দ করেছে। ১৫টি রাজ্য এখন রেশনের কেরোসিন পায়। কেন্দ্রের অনুরোধে বাকিরা এই কোটা ছেড়ে দিয়েছে। ১৫টি রাজ্যের জন্য তিনমাসে মোট ১ লক্ষ ১ হাজার ৬২৮ কিলোলিটার তেল বরাদ্দ করা হয়েছে। মোট বরাদ্দের প্রায় চারভাগের তিনভাগ পেয়েছে পশ্চিমবঙ্গ একাই। রাজ্যের নতুন সরকারের কেরোসিন নীতি অবশ্য এখনো ঠিক হয়নি। কেরোসিন ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত চান, গরিবের স্বার্থে রেশনে কেরোসিনের দাম কমানো হোক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ