Bartaman Logo
৯ জুন, ২০২৬

রাজ্যপালের বিরুদ্ধে শীর্ষ আদালতে কেরল সরকার

রাজ্যের একাধিক বিল আটকে রাখার জেরে দিনকয়েক আগে সুপ্রিম কোর্টের কটাক্ষের মুখে পড়েছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। এবার কেরল।

রাজ্যপালের বিরুদ্ধে শীর্ষ আদালতে কেরল সরকার
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাজ্যের একাধিক বিল আটকে রাখার জেরে দিনকয়েক আগে সুপ্রিম কোর্টের কটাক্ষের মুখে পড়েছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। এবার কেরল। অভিযোগ, রাজ্য বিধানসভায় বিল পাশ হয়ে গেলেও তাতে অনুমোদন দিতে দেরি করছেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। এর জেরেই তাঁর বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পিনারাই বিজয়নের সরকার। মঙ্গলবার কেরল সরকারের আর্জির শুনানিতে সম্মত হল সুপ্রিম কোর্ট। আগামী ৬ মে শুনানির দিন ধার্য হয়েছে। 

Advertisement

এদিন বিচারপতি পি এস নরসিমহা ও জয়মাল্য বাগচির বেঞ্চে কেরল সরকারের যাবতীয় সমস্যার কথা তুলে ধরেন সিনিয়র অ্যাডভোকেট কে কে বেণুগোপাল। এই প্রসঙ্গে সম্প্রতি তামিলনাড়ু সরকারের আবেদন ও শীর্ষ আদালতের রায়ের বিষয়টিও উল্লেখ করেন তিনি। এরপরই আবেদনটি শুনতে রাজি হয় আদালত। 
গত ৮ এপ্রিল সুপ্রিম তোপের মুখে পড়েন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। দশটি গুরুত্বপূর্ণ বিল আটকে রাখার জন্য তাঁকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত এবং জানিয়ে দেয়, অনন্তকাল ধরে বিল ঝুলিয়ে রাখতে পারেন না রাজ্যপাল। তিন মাসের মধ্যেই বিল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে তাঁকে। বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চের তরফে রাজ্যপালের এই পদক্ষেপকে অবৈধ ও স্বেচ্ছাচারী বলেও মন্তব্য করা হয়। এমনকী রাজ্যপালের পাঠানো বিলে সিদ্ধান্ত জানাতে রাষ্ট্রপতিকেও সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ