Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভোট দিলে মিলবে ফ্রি ক্যাব রাইড, এক টাকায় চালের গুঁড়ো! ঘোষণা নির্বাচন কমিশনের

ভারতে ভোট মানেই উৎসবের আমেজ। চারিদিকে সাজ সাজ রব। এতোসবের মধ্যেও তরুণ প্রজন্মের একটা অংশের মধ্যে হেলদোল দেখা যায় না।

ভোট দিলে মিলবে ফ্রি ক্যাব রাইড, এক টাকায় চালের গুঁড়ো! ঘোষণা নির্বাচন কমিশনের
  • ৪ এপ্রিল, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

তিরুবনন্তপুরম, ৪ এপ্রিল: ফ্রি ক্যাব রাইড, হালুয়া, এক টাকায় চালের গুঁড়ো! চৈত্র সেলে গ্রাহক টানতে এটি কোনও দোকানের বিজ্ঞাপন নয়। এমনই নানা ‘উপহারের’ ডালি নিয়ে হাজির নির্বাচন কমিশন। লক্ষ্য, তরুণদের ভোটদানে উৎসাহিত করা। তাদের ভোট কেন্দ্রমুখী করা।

Advertisement

ভারতে ভোট মানেই উৎসবের আমেজ। চারিদিকে সাজ সাজ রব। এতোসবের মধ্যেও তরুণ প্রজন্মের একটা অংশের মধ্যে হেলদোল দেখা যায় না। তাঁরা ব্যস্ত থাকেন নিজেদের কাজে। গণতন্ত্রের উৎসবে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় কমিশন। আগামী ৯ এপ্রিল কেরলে বিধানসভা নির্বাচন। সেখানে কমিশনের তরফে নানা পদক্ষেপ করা হয়েছে ঘোষণা। তার মধ্যে আছে ফ্রি ক্যাব রাইড, হালুয়া, এক টাকায় চালের গুঁড়োর মতো নানা ‘উপহার’ ঘোষণা। এছাড়াও অনেক ফুড এবং মুদি সামগ্রী ডেলিভারি সংস্থার কুপনের কথাও ঘোষণা করা হয়েছে।
এই প্রসঙ্গে কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) রথান ইউ কেলকার বলেন, ‘সবাই কিছু না কিছু করতে চায়। কেউ এগিয়ে এসে কিছু করলে, অবশ্যই ভালো। এর ফলে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে এবং এর ইতিবাচক প্রভাবও পড়বে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ