Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬

কাজিরাঙা: হিমন্ত প্রশাসনের প্রস্তাবের প্রতিবাদ কংগ্রেসের

কাজিরাঙা জাতীয় উদ্যানের ইকো-সেন্সিটিভ জোন কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে হিমন্ত প্রশাসন। রাজ্য সরকারের এই প্রস্তাবে প্রতিবাদে সরব অসম কংগ্রেস।

কাজিরাঙা: হিমন্ত প্রশাসনের প্রস্তাবের প্রতিবাদ কংগ্রেসের
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: কাজিরাঙা জাতীয় উদ্যানের ইকো-সেন্সিটিভ জোন কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে হিমন্ত প্রশাসন। রাজ্য সরকারের এই প্রস্তাবে প্রতিবাদে সরব অসম কংগ্রেস। শনিবার লাখিমপুর, করিমগঞ্জ সহ বিভিন্ন এলাকায় পদাযাত্রা করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। সরকারি প্রস্তাব প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন তাঁরা। গুয়াহাটিতে বিক্ষোভে শামিল হন বিধানসভার বিরোধী দলনেতা ওয়াজেদ আলি চৌধুরী। সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ রিপুন বোরা ও মহিলা শাখার রাজ্য সভাপতি মীরা বরঠাকুর। চৌধুরী জানান, সরকার সিদ্ধান্ত বদল না করা পর্যন্ত প্রতিবাদ চলবে। তিনি বলেন, ‘বিজেপি সরকারকে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান নষ্ট করতে দেব না। এই অঞ্চল আমাদের গৌরব। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আমরা থামব না।’ এদিকে দিসপুর সহ বিভিন্ন অঞ্চলে পুলিশের বিরুদ্ধে কর্মী-সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ব্যারিকেড টপকে রাস্তায় যাওয়ার চেষ্টা করেন তাঁরা। প্রসঙ্গত, কাজিরাঙার চারপাশে থাকা বাফার জোন ১০ কিমি থেকে কমিয়ে ১-৩ কিমি করার প্রস্তাব দিয়েছে অসম সরকার। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। পরিবেশকর্মীরা জানিয়েছেন, বাফার জোন কমলে কাজিরাঙা ও কার্বি আংলং পাহাড়ে খননের কাজ বৃদ্ধি পাবে। একইসঙ্গে লাফিয়ে বাড়বে পর্যটন। বন্যপ্রাণী-মানুষ সংঘাত আরও বেশি হবে। এর জেরে ক্ষতিগ্রস্ত হবে জীববৈচিত্র্য।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ