Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কবিপ্রণাম

রবীন্দ্র জন্মোৎসবের সূচনা ঘটেছিল বৈতানিকের হাত ধরে। এ বছর তাদের এই অনুষ্ঠান পা দিল ৭৮ বছরে। সৌম্যেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে জনসাধারণের জন্য উন্মুক্ত রবীন্দ্র জন্মোৎসব প্রথম আয়োজিত হয় ১৯৪৮ সালে।

কবিপ্রণাম
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• রবীন্দ্র জন্মোৎসবের সূচনা ঘটেছিল বৈতানিকের হাত ধরে। এ বছর তাদের এই অনুষ্ঠান পা দিল ৭৮ বছরে। সৌম্যেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে জনসাধারণের জন্য উন্মুক্ত রবীন্দ্র জন্মোৎসব প্রথম আয়োজিত হয় ১৯৪৮ সালে। কবির জন্মদিন যে পালনযোগ্য জাতীয় উৎসব, সেই প্রথম অনুভব করে বাঙালি। তারপর থেকে আজ পর্যন্ত নিষ্ঠাভরে বৈতানিক সেই ঐতিহ্যের ধারাটি বহন করে চলেছে। মহর্ষি ভবনের ভিতরের উঠোনে ঠাকুরদালান গত চার বছর ধরে পরিপূর্ণ হয়ে উঠছে শতাধিক শিল্পীর পরিবেশনায়। ৭৫ বছরের উদ্‌যাপন থেকে বৈতানিক উদ্যোগ নিয়েছে শতকন্ঠে কবি প্রণামের। এবছর সহযোগী বাদ্যযন্ত্রীদের নিয়ে ১১৩ জন শিল্পী অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে। সৌম্যেন্দ্রনাথের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র সংগীত এবং কবি জীবনের কিছু অংশ আলোচিত হয়। ২০টি গান গাওয়া হয়। অমিত দাসের সরস তথ্যবহুল আলোচনা, বনানী দের নিপুণ পরিচালনা, সব মিলিয়ে একটি অসাধারণ পরিবেশ রচিত হয়েছিল।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ