Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘প্রতিটি ভারতবাসীর রক্ত ফুটছে’, পহেলগাঁও হামলার কড়া জবাবের হুঁশিয়ারি মোদির

‘প্রতিটি ভারতবাসীর রক্ত ফুটছে’, পহেলগাঁও হামলার কড়া জবাবের হুঁশিয়ারি মোদির
  • ২৭ এপ্রিল, ২০২৫ ১৩:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পর প্রত্যেক ভারতবাসীকে নাড়িয়ে দিয়েছে। প্রতিটি দেশবাসীর রক্ত ফুটছে। রবিবার ‘মন কি বাত’-এ এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে গোটা দেশকে একজোট হওয়ারও ডাক দিয়েছেন তিনি। গোটা কাশ্মীর অঞ্চলের উন্নয়নের কাজ স্তব্ধ করে দিতে এই হামলা বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement

গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। এর তীব্র নিন্দা করে এদিন প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে বিপুল উন্নয়নের কর্মকাণ্ডের সাক্ষী থেকেছে কাশ্মীর। পর্যটনে জোয়ার এসেছে। স্কুল-কলেজগুলি গমগম করছে। যুবক-যুবতীদের সামনে সুযোগের দীগন্ত খুলে গিয়েছে। এই সব দেখে হতাশ লোকজন জঙ্গিদের মদত দিচ্ছে। আসলে এই অপশক্তি উন্নয়নের কক্ষপথ থেকে কাশ্মীরকে ছিটকে দিতে এই চক্রান্ত করছে।
এর পরই বদলার বার্তা ধরা পড়ল প্রধানমন্ত্রীর বক্তব্যে। বলেন, ‘আমি বুঝি যে, এই জঙ্গি হামলার ছবি দেখে প্রত্যেক ভারতবাসীর রক্ত ফুটছে। স্বজনহারা পরিবারগুলিকে আশ্বস্ত করতে চাই যে, তাঁরা ন্যায়বিচার পাবেন। এই হামলার পিছনে যারা রয়েছে তাদের কঠোরতম শাস্তি হবে। কাশ্মীরকে ধ্বংস করতে জঙ্গি ও তাদের মাস্টারমাইন্ডরা এই চক্রান্ত করেছে।’

সম্পর্কিত সংবাদ