দীর্ঘ টালবাহানার পর ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ছবির শ্যুটিং শুরু করলেন অভিনেতা কার্তিক আরিয়ান। ২০২১ সালে ছবিটির ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে একাধিকবার নানা পরিবর্তনের মুখে পড়েছে ছবিটি। অবশেষে ছবির পরিচালকের আসনে বসেছেন শিমিত আমিন। বর্তমানে লন্ডনে ছবির শ্যুটিং চলছে। সেখানেই নিজের লুক ও পরিচালকের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন কার্তিক। এই ছবির শ্যুটিং সেরেই কার্তিক যোগ দেবেন কবীর খানের পরবর্তী স্পোর্টস ড্রামার শ্যুটে। এই ছবির শ্যুট চলাকালীনই তিনি সম্প্রতি আহত হয়েছিলেন। এছাড়াও তাঁর হাতে রয়েছে অনুরাগ বসুর একটি রোমান্টিক ছবি। সেখানে কার্তিক জুটি বেঁধেছেন অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে। পাশাপাশি ‘নাগজিলা’ সহ আরও বেশ কয়েকটি ছবি রয়েছে কার্তিকের ঝুলিতে।



