Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্যুটিংয়ে ফিরছেন কার্তিক

কবীর খান পরিচালিত একটি ছবির শ্যুটিং চলাকালীন আহত হয়েছিলেন কার্তিক আরিয়ান। সদ্য হাঁটুতে অস্ত্রোপচার হয়েছেন তাঁর।বিশ্রামে রয়েছেন তিনি।

শ্যুটিংয়ে ফিরছেন কার্তিক
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কবীর খান পরিচালিত একটি ছবির শ্যুটিং চলাকালীন আহত হয়েছিলেন কার্তিক আরিয়ান। সদ্য হাঁটুতে অস্ত্রোপচার হয়েছেন তাঁর।বিশ্রামে রয়েছেন তিনি। সুস্থ হচ্ছেন ধীরে ধীরে। শোনা যাচ্ছে, আগামী ১ সেপ্টেম্বর থেকেই শ্যুটিং ফ্লোরে ফিরছেন কার্তিক। লন্ডনে ছবির শ্যুটিং হওয়ার কথা। চলবে আগামী অক্টোবর পর্যন্ত। ওই মাসের মধ্যেই শ্যুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ নামের এই ছবির জন্য শীঘ্রই লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবেন নায়ক। কবে, তা অবশ্য এখনও চূড়ান্ত নয়। ইতিমধ্যে কার্তিক অনুরাগ বসু পরিচালিত একটি রোমান্টিক ছবির কাজ শেষ করেছেন। সেই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী শ্রীলীলা। এ বছরই মুক্তি পেতে পারে সেই ছবিটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ