Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কার্তিকের যুক্তিপূর্ণ সিদ্ধান্ত

অভিনেতা কার্তিক আরিয়ানের হাতে এই মুহূর্তে তিনটি ছবির কাজ রয়েছে।

কার্তিকের যুক্তিপূর্ণ সিদ্ধান্ত
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অভিনেতা কার্তিক আরিয়ানের হাতে এই মুহূর্তে তিনটি ছবির কাজ রয়েছে। অনুরাগ বসুর পরিচালনায় রোমান্টিক মিউজিক্যাল ছবি ‘তু মেরি জিন্দেগি হ্যায়’, ধর্মা প্রোডাকশনের ‘নাগজিলা’ ও কবীর খানের স্পোর্টস বায়োপিক। তিনটি ছবিরই কাজ চলছে পুরোদমে। এই আবহে শোনা যাচ্ছে, ‘তু মেরি জিন্দেগি হ্যায়’ ছবির মুক্তি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এই ছবিতে কার্তিকের বিপরীতে রয়েছেন শ্রীলীলা। এর আগে ঠিক ছিল, চলতি বছর নভেম্বরে মুক্তি পাবে সিনেমাটি। তবে নভেম্বরের প্রথম সপ্তাহে অর্থাৎ দীপাবলির মরশুমে মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ: পার্ট ১’। ফলে নভেম্বরে ছবির মুক্তি চাইছেন না কার্তিক। পরিবর্তে অক্টোবরে মুক্তি এগিয়ে আনা হচ্ছে। এখনো পর্যন্ত ঠিক রয়েছে, অক্টোবরে মুক্তি পাবে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩’। সেটি অবশ্য অক্টোবরের প্রথম সপ্তাহে। সে কারণে অক্টোবরের মাঝামাঝি অনুরাগ বসুর সিনেমাটি মুক্তি পেতে পারে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ