Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহরুখের ছবির গানে করিনা, ডেবিউ কিং খান কন্যার

১৫ বছর পর একসঙ্গে বড়োপর্দায় ফিরছেন শাহরুখ খান এবং করিনা কাপুর খান। ‘কভি খুশি কভি গম’ হোক বা ‘রা ওয়ান’— শাহরুখের সঙ্গে করিনার অনস্ক্রিন রসায়ন বরাবর চর্চায় থেকেছে

শাহরুখের ছবির গানে করিনা, ডেবিউ কিং খান কন্যার
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 ১৫ বছর পর একসঙ্গে বড়োপর্দায় ফিরছেন শাহরুখ খান এবং করিনা কাপুর খান। ‘কভি খুশি কভি গম’ হোক বা ‘রা ওয়ান’— শাহরুখের সঙ্গে করিনার অনস্ক্রিন রসায়ন বরাবর চর্চায় থেকেছে। এবার শাহরুখের আসন্ন ‘কিং’ ছবিতে বিশেষ চরিত্রে থাকবেন করিনা। সূত্রের খবর, এই ছবির একটি গানে পারফর্ম করবেন নায়িকা। শ্যুটের জন্য ইতিমধ্যে গোটা টিম দক্ষিণ আফ্রিকা পাড়ি দিয়েছে। শচীন-জিগারের কম্পোজিশনে গানটি তৈরি হচ্ছে। পর্দায় শাহরুখ ও করিনাকে কি রোমান্স করতে দেখবেন দর্শক? তা নিয়েও চলছে জল্পনা। সব ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাবে ‘কিং’। এই সিনেমার হাত ধরে ডেবিউ করছেন শাহরুখ কন্যা সুহানা খান। এছাড়াও রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোনের মতো নায়িকারা রয়েছেন ছবিতে। খলচরিত্রে অভিষেক বচ্চন।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ