Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের নিশানায় কপিলের রেস্তরাঁ

কানাডায় কপিল শর্মার রেস্তরাঁর কাছে ফের গুলি চলল। জানা গিয়েছে, এর নেপথ্যে লরেন্স বিষ্ণোই গ্যাং। গত বছর কপিলের রেস্তরাঁ ‘ক্যাপস কাফে’ লক্ষ্য করে তিনবার গুলি চালানো হয়েছিল।

ফের নিশানায় কপিলের রেস্তরাঁ
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কানাডায় কপিল শর্মার রেস্তরাঁর কাছে ফের গুলি চলল। জানা গিয়েছে, এর নেপথ্যে লরেন্স বিষ্ণোই গ্যাং। গত বছর কপিলের রেস্তরাঁ ‘ক্যাপস কাফে’ লক্ষ্য করে তিনবার গুলি চালানো হয়েছিল। এবার ওই রেস্তরাঁর কাছেই একটি রেস্তরাঁ লক্ষ্য করে গুলি চালানো হয়। তারপরই কপিলকে হুমকি দিয়েছে বিষ্ণোই গোষ্ঠী। তারা লিখেছে, ‘কথা শোনো। লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশ মেনে নাও। না হলে পরিণতিও ওই রেস্তরাঁগুলির মতোই হবে।’ কপিল শর্মার রেস্তরাঁর পাশাপাশি সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল লরেন্স গ্যাং। সদ্য সলমনের দেহরক্ষী আদালতে জানিয়েছেন, অভিনেতাকে খুন করার জন্যই গুলি চালিয়েছিল লরেন্স গ্যাং। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ