Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

নার্সের ভূমিকায় কঙ্গনা

নার্সের ভূমিকায় অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত। তাঁর পরের ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’র শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যে।

নার্সের ভূমিকায় কঙ্গনা
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• নার্সের ভূমিকায় অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত। তাঁর পরের ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’র শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যে। ২০০৮ সালের ২৬/১১ হামলার ঘটনাকে কেন্দ্র করে রচিত চিত্রনাট্য। তাণ্ডব চলে মুম্বইয়ের কামা অ্যান্ড অ্যালব্লেস হাসপাতালে। সেই হাসপাতালের একজন নার্সের চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। সেই সময় রোগীদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন হাসপাতালের কর্মীরা। হামলার সময় হাসপাতালের পরিস্থিতি কেমন ছিল, তা বর্ণনা করবে এই সিনেমা। ছবির কাজ এগিয়ে গিয়েছে অনেকটা। কঙ্গনা ছাড়াও ছবিতে অভিনয় করছেন গিরিজা ওক। মনোজ তাপাদিয়া পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে পারে এ বছরের শেষের দিকে। অন্যদিকে, আর মাধবনের সঙ্গে একটি থ্রিলার ছবিতে কাজ করার কথা কঙ্গনার। শীঘ্রই সেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। পাশাপাশি ‘তনু ওয়েডস মনু ৩’ সিনেমাতেও কাজ করবেন কঙ্গনা। তারও প্রস্তুতি চলছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ