আদালতের দ্বারস্থ অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাওয়াত। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তাঁর ছবি বিকৃত করার অভিযোগ উঠেছে। এসব বন্ধের আর্জি জানিয়ে দিল্লি কোর্টে আপিল করেছেন তিনি। এদিন কঙ্গনার আইনজীবী কোর্টে জানান, এআই-এর অপব্যবহার করে তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। যে সমস্ত ছবি বা ভিডিয়ো বানিয়ে ছাড়া হচ্ছে, সেগুলি অত্যন্ত কুরুচিকর বলেও অভিযোগ তাঁর।



