Bartaman Logo
৯ জুন, ২০২৬

ফের এভারেস্ট জয়, নিজেদের রেকর্ডই ভাঙলেন কামি রিতা-লাকপা শেরপা

ফের নিজেদের রেকর্ডই ভাঙলেন নেপালের দুই বিশিষ্ট পর্বতারোহী কামি রিতা শেরপা ও লাকপা শেরপা। মাউন্ট এভারেস্ট জয়ের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন তাঁরা। রবিবার সকালে ৩২ বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ আরোহণ করে নিজের বিশ্বরেকর্ড ভাঙেন কামি রিতা।

ফের এভারেস্ট জয়, নিজেদের রেকর্ডই ভাঙলেন কামি রিতা-লাকপা শেরপা
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: ফের নিজেদের রেকর্ডই ভাঙলেন নেপালের দুই বিশিষ্ট পর্বতারোহী কামি রিতা শেরপা ও লাকপা শেরপা। মাউন্ট এভারেস্ট জয়ের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন তাঁরা। রবিবার সকালে ৩২ বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ আরোহণ করে নিজের বিশ্বরেকর্ড ভাঙেন কামি রিতা। অন্যদিকে এই নিয়ে ১১ বার এভারেস্টের চূড়ায় পা রাখলেন মহিলা পর্বতারোহী লাকপা। কোনো মহিলা হিসাবে সবচেয়ে বেশিবার এই পর্বতশৃঙ্গ জয়ের নজির গড়লেন তিনি। 

Advertisement

সূত্রের খবর, রবিবার স্থানীয় সময় সকাল ১০টা ১২ নাগাদ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ স্পর্শ করেন কামি রিতা। ১৯৯২ সাল থেকে পর্বতারোহন শুরু করেন তিনি। ১৯৯৪ সালে প্রথমবার এভারেস্ট জয়। তারপর থেকে টানা তিন দশক ধরে বারেবারেই এই শৃঙ্গ অভিযান করেছেন তিনি। পর্বতারোহনের পাশাপাশি ক্লাইম্বিং গাইড হিসাবেও কাজ করেছেন কামি রিতা। তাঁর সাফল্য আগামী প্রজন্মের পর্বতারোহীদের অন্যতম অনুপ্রেরণা। কামি রিতার পাশাপাশি ইতিহাস সৃষ্টি করেছেন লাকপাও । এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ এভারেস্টের চূড়া স্পর্শ করেন তিনি। ২০০০ সালে কোনো প্রশিক্ষণ ছাড়াই প্রথমবার এভারেস্টে ওঠেন লাকপা। তবে একবার জয় করে থেমে থাকেননি। বারবার ফিরে গিয়েছেন হিমালয়ের কোলে। ২০২৩ সালে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কে২ জয় করেন নেপালের এই কিংবদন্তি পর্বতারোহী। এর তিন বছর পর নিজেরই এভারেস্ট জয়ের রেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন।  ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ