Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিজেপিতে যোগদান, ১০ লক্ষ ফলোয়ার কমল রাঘব চাড্ডার

সামাজিক ইস্যু নিয়ে সরব হন। তাঁর প্রতিবাদের ধরণ অভিনব। সোশ্যাল মিডিয়ায় হুহু করে বেড়েছিল রাঘব চাড্ডার অনুগামীর সংখ্যা

বিজেপিতে যোগদান, ১০ লক্ষ ফলোয়ার কমল রাঘব চাড্ডার
  • ২৬ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: সামাজিক ইস্যু নিয়ে সরব হন। তাঁর প্রতিবাদের ধরণ অভিনব। সোশ্যাল মিডিয়ায় হুহু করে বেড়েছিল রাঘব চাড্ডার অনুগামীর সংখ্যা। কিন্তু শুক্রবার আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই রাতারাতি বদলেছে পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ায় মাত্র ২৪ ঘণ্টায় ১০ লক্ষেরও বেশি ফলোয়ার কমেছে রাঘব চাড্ডার। অনেকেই বলছেন, রাজ্যসভা সাংসদ রাঘবের শিবির বদলকে মোটেও ভালভাবে দেখছে না জেন-জি। তাই সোশ্যাল মিডিয়ায় রাঘবকে আনফলো করেছে তারা। শনিবার বিকেলের হিসাবে তাঁর ইন্সটাগ্রাম ফলোয়ারের সংখ্যা ১৩২  লক্ষ।  অথচ একদিন আগেই এই প্ল্যাটফর্মে তাঁর অনুগামীর সংখ্যা ছিল ১৪৪ লক্ষ। যেহেতু ইনস্টাগ্রামের সিংহভাগ ব্যবহারকারীই তরুণ প্রজন্মের। তাই রাঘবের বিজেপি যোগে জেন-জির একটা বড় অংশ অসন্তুষ্ট বলে অনুমান।  আগামী দিনে এই সংখ্যা আরও কমতে পারে বলে মনে করছেন অনেকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ