Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কল্যাণীতে খুন: আজ আসতে পারে ফরেন্সিক

কল্যাণী থানার সগুনার তেলিগাছা এলাকায় মায়ের হাতে ছ’মাসের শিশু খুনের ঘটনায় ফরেন্সিক তদন্ত হবে বলে পুলিস জানিয়েছে। আজ, সোমবার ফরেন্সিক দল ঘটনাস্থলে যেতে পারে।

কল্যাণীতে খুন: আজ আসতে পারে ফরেন্সিক
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী থানার সগুনার তেলিগাছা এলাকায় মায়ের হাতে ছ’মাসের শিশু খুনের ঘটনায় ফরেন্সিক তদন্ত হবে বলে পুলিস জানিয়েছে। আজ, সোমবার ফরেন্সিক দল ঘটনাস্থলে যেতে পারে। এদিকে, এই ঘটনায় ধৃত মায়ের পাঁচদিনের পুলিস হেফাজতে হয়েছে। 

Advertisement

পুলিসের দাবি, ধৃত রূপা ঘোষ ছেলেকে খুনের কথা স্বীকার করেছেন। তাঁর দাবি, স্বামী সন্তানকে তাঁর কাছে রাখতে দিতেন না। এমনকী সন্তানকে বাপের বাড়ি নিয়ে যেতেও বাধা দিতেন। তাই ছেলেকে খুন করেছেন তিনি। 
যদিও তার স্বামী সোমনাথ ঘোষের দাবি, তাঁর স্ত্রী সন্তানকে অন্য কারও কাছে দিতে চাইতেন না। সন্তানের কোনও কাজও ঠিকমতো করতেন না। শিশুর দেখাশোনার জন্য প্রথম কয়েক মাস সহায়িকাও রাখা হয়েছিল। প্রসঙ্গত, নিজের ছ’মাসের সন্তানকে শ্বাসরোধ করে খুন করে পাশের বাড়ির নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মা রূপার বিরুদ্ধে। অপরাধ লুকতে শিশুচুরির গল্প সাজান তিনি। যদিও শেষ রক্ষা হয়নি। পুলিসি জেরায় খুনের কথা স্বীকারও করেছেন তিনি। তবে খুনের কারণ এখনও পরিষ্কার নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ