Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬

শমীকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা কল্যাণ-মহুয়ার

রাজ্য রাজনীতিতে তৃণমূলের বিদ্রোহী সাংসদ এবং বিধায়কদের বিজেপিতে যোগদান নিয়ে চর্চা চলছেই। এই প্রেক্ষাপটেই বুধবার সংসদ ভবন চত্বরে দীর্ঘক্ষণ শমীক ভট্টাচার্যের সঙ্গে কথা বলতে দেখা গেল তৃণমূলের দু’জন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রকে।

শমীকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা কল্যাণ-মহুয়ার
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্য রাজনীতিতে তৃণমূলের বিদ্রোহী সাংসদ এবং বিধায়কদের বিজেপিতে যোগদান নিয়ে চর্চা চলছেই। এই প্রেক্ষাপটেই বুধবার সংসদ ভবন চত্বরে দীর্ঘক্ষণ শমীক ভট্টাচার্যের সঙ্গে কথা বলতে দেখা গেল তৃণমূলের দু’জন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রকে। অবশ্য দু’পক্ষই দাবি করেছে যে, এটি নিছকই সৌজন্যমূলক কথোপকথন। এর মধ্যে রাজনীতির কোনো বিষয়ই নেই। শমীকবাবু বলেন, ‘খুব রোদ ছিল বলে তিনজনের মধ্যে ১৭ মিনিট কথা হয়েছে। নাহলে ২৭ মিনিট কথা হত। সবই ব্যক্তিগত কথা। নিজেদের ভালোমন্দের কথা। আমি সকলের সঙ্গেই কথা বলি। কংগ্রেস সাংসদদের কারও কারও সঙ্গেও আমার নিয়মিত কথা হয়। আমার সঙ্গে কারও বাক্যালাপ বন্ধ নেই। আমি ভাঙায় নেই। গড়ায় আছি।’ অন্যদিকে কল্যাণবাবু বলেন, ‘এর মধ্যে রাজনীতি খুঁজতে না যাওয়াই ভালো। ওঁর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। অনেক দিন ধরেই কথা হয়। এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ ছিল। এর অন্য কোনো ব্যাখ্যা খোঁজার প্রয়োজন নেই।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ