Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সিসি নিয়েই আদি তৃণমূল ভবনে প্রবেশের ভাবনা কালীঘাট শিবিরের

তৃণমূলের ভবন নিয়ে কয়েকদিন ধরে বিস্তর চর্চা চলছে। অস্থায়ী ভবনটি ছাড়ার জন্য তৃণমূল নেতাদের উপর চাপ দিচ্ছেন বাড়ির মালিক।

সিসি নিয়েই আদি তৃণমূল ভবনে  প্রবেশের ভাবনা কালীঘাট শিবিরের
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের ভবন নিয়ে কয়েকদিন ধরে বিস্তর চর্চা চলছে। অস্থায়ী ভবনটি ছাড়ার জন্য তৃণমূল নেতাদের উপর চাপ দিচ্ছেন বাড়ির মালিক। ঠিক এই অবস্থায় পুরানো বা আদি ভবনে ফেরার আগে সবদিক দেখে পা ফেলতে চাইছেন কালীঘাট তৃণমূলের নেতারা। প্রসঙ্গত, বাইপাসের ধারে তপসিয়ায় তৃণমূলের আদি ভবন রয়েছে। সেটি সংস্কারের কাজ চলছে। এখন মেট্রোপলিটনে অস্থায়ীভাবে একটি ভবন ভাড়া নিয়ে দলের কাজ পরিচালনা করছেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু অস্থায়ী ভবনটি দ্রুত ছে঩ড়ে দেওয়ার জন্য চাপ দেন বাড়ির মালিক। প্রথমে কালীঘাট তৃণমূলের নেতারা ঠিক করেছিলেন, দ্রুততার সঙ্গে আদি তৃণমূল ভবনের সংস্কার শেষ করে সেখানেই চলে যাবেন তাঁরা। তবে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কালীঘাট তৃণমূল নেতৃত্ব আলোচনা করেছেন, ‘সিসি’ হাতে নিয়েই পুরানো ভবনে প্রবেশ করা হবে। বিল্ডিং সংক্রান্ত ভবিষ্যৎ সমস্যা এড়াতেই এই সংগত ভাবনা তাঁদের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ