Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

২১ জুলাইকে সামনে রেখে চাঁচলে প্রকাশ্যে আসছেন কালীঘাট ও ঋতব্রতপন্থীরা

চাঁচলে ২১ জুলাই শহিদ দিবসে কালীঘাট ও ঋতব্রতপন্থীদের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট। গুরুত্বপূর্ণ নেতা-কর্মীরা একত্রিত, বিস্তারিত পড়ুন।

২১ জুলাইকে সামনে রেখে চাঁচলে প্রকাশ্যে আসছেন কালীঘাট ও ঋতব্রতপন্থীরা
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: ভোটের পর কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। একদল কালীঘাট তথা মমতাপন্থী। অন্যপক্ষ ঋতব্রতপন্থী। মালদহের একাধিক বিধায়কের মতো চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়ও যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে, হয়েছেন মালদহ জেলা সভাপতি। তবে এতদিন কে কোন শিবিরে তা সামনে আসেনি। 

Advertisement

সামনে ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস। সেই শহিদ দিবস পালনকে ঘিরে এবার মালদহের চাঁচলে সামনে এসে পড়ল দুই শিবিরের ছবি। বৃহস্পতিবার রাতে শহরের একটি বেসরকারি অতিথি আবাসে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করেন কালীঘাটপন্থী তৃণমূল নেতারা। ব্লক তৃণমূল সভাপতি আফসার আলি, পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি অশোক সাহা, প্রাক্তন ব্লক সভাপতি মজিবুর রহমান এই সভায় ছিলেন। যদিও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাকির হোসেন যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে।
জাকির বলেন, আমরাও শনিবার ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে সভা করব। চাঁচলে অধিকাংশ নেতা-কর্মী আমাদের সঙ্গেই রয়েছেন।
তৃণমূল সূত্রে খবর, চাঁচলের প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন ঘোষের সঙ্গে ব্লক তৃণমূল সভাপতি আফসার আলির দ্বন্দ্ব বারবার সামনে এসেছে। ভোটে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াই করেছেন। কিন্তু প্রসূন শিবির পাল্টালেও আফসার, মজিবুর রয়ে গিয়েছেন কালীঘাট তৃণমূলে। এছাড়া চাঁচল গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা আইএনটিটিইউসি’র চাঁচল-১ ব্লক সভাপতি অমিতেষ পাণ্ডে, চাঁচল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুক্তার হোসেন নীহার ঘনিষ্ঠ ছিলেন। তাঁরা রয়ে গিয়েছেন কালীঘাটপন্থী তৃণমূলে। ফলে আফসার, মজিবুর, মুক্তার, অমিতেষরা এখন ফের এক শিবিরে।
আফসার বলেন, আমরা প্রকৃত তৃণমূল। কে কী করল তাতে কিছু আসে-যায় না। চাঁচলে অধিকাংশ নেতা-কর্মী আমাদের পক্ষে। আমরা ১০০০ কর্মী নিয়ে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ