Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পচা দুর্গন্ধে অতিষ্ঠ কাকদ্বীপবাসী

কাকদ্বীপে দুই সপ্তাহ ধরে পচা দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। শিশু-বয়স্করা অসুস্থ, প্রশাসনের কাছে অভিযোগ। বিস্তারিত পড়ুন।

পচা দুর্গন্ধে অতিষ্ঠ কাকদ্বীপবাসী
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: কাকদ্বীপ শহরজুড়ে ছড়িয়ে পড়েছে পচা দুর্গন্ধ। প্রায় দুই সপ্তাহ ধরে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসীরা। দক্ষিণের হাওয়া বইলে এই গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। প্রায় তিন কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে গন্ধ পাওয়া যাচ্ছে। এলাকাবাসীর প্রাথমিক অনুমান, কাকদ্বীপের স্টিমারঘাট এলাকায় শুকনো মাছ প্রক্রিয়াকরণের একটি কারখানা রয়েছে। সেখান থেকে এই পচা দুর্গন্ধ নির্গত হতে পারে। তাঁদের অভিযোগ, দিনে ও রাতে হেঁটে যাতায়াত করা যাচ্ছে না। এমনকি কোথাও স্থির ভাবে বসেও কাজ করা যাচ্ছে না। অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনৈতিক দলের নেতৃত্বরাও বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

কাকদ্বীপ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি প্রসূন রথ বলেন, ‘অতীতে কোনোদিন কাকদ্বীপে এমন পরিস্থিতি তৈরি হয়নি। বাতাস দিলেই বিষাক্ত পচা দুর্গন্ধে টেকা যাচ্ছে না। বর্তমান দূষণের আকার ভয়াবহতা ধারণ করেছে। যে কারণে এই এলাকার শিশু ও বয়স্ক মানুষেরা অসুস্থ হয়ে পড়ছেন। বিষয়টি উল্লেখ করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আকারে জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি।’ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কোথা থেকে গন্ধটি নির্গত হচ্ছে তদন্ত করে দেখা হবে। এরপর সমস্যা সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ