Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬

বিদ্বেষ-মন্তব্যে বিতর্কে কৈলাস

‘আমরা যদি কাফের হই, আমাদের তৈরি রাস্তায় হাঁটবেন না।’ ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র।

বিদ্বেষ-মন্তব্যে বিতর্কে কৈলাস
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইন্দোর: ‘আমরা যদি কাফের হই, আমাদের তৈরি রাস্তায় হাঁটবেন না।’ ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র। রবিবার ইন্দোরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাস। সেখানেই তিনি এই বিদ্বেষমূলক মন্তব্য করেন করেন বলে অভিযোগ।  রাজ্যের মন্ত্রীর এধরনের বিভেদমূলক মনোভাবের তীব্র সমালোচনায় সরব বিরোধী দল কংগ্রেস। 

Advertisement

কৈলাস বলেন, ‘এখানে রাস্তা তৈরি হয়েছে। হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের লোকই এখানে বসবাস করেন। অনেক মুসলিম ভাইয়েরা আমাদের কাফের বলেন। আমরা যদি কাফের হই, আমাদের তৈরি রাস্তায় হাঁটবেন না।  লাডলি বেহনা বা লাডলি লক্ষ্মীর টাকা নেবেন না।’ এই মন্তব্যকে বিরোধী দলনেতা উমঙ্গ ‘ক্ষমতার ঔদ্ধত্য’ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন,  ‘মানুষের করের টাকায় রাস্তা তৈরি হয়। কোনো রাজনৈতিক দল সেই টাকা দেয় না। উন্নয়নকে ধর্মের সঙ্গে জুড়ে বিজেপি প্রমাণ করেছে, তাদের ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগান আদতে অন্তঃসার শূন্য’।

Advertisement
সম্পর্কিত সংবাদ