Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লিসবনে স্পোর্টিংয়ের বাধা টপকাল আর্সেনাল

সংযোজিত সময়ে কাই হাভার্টের গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বিপক্ষের ডেরায় দুরন্ত জয় ছিনিয়ে নিল আর্সেনাল।

লিসবনে স্পোর্টিংয়ের বাধা টপকাল আর্সেনাল
  • ৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

স্পোর্টিং লিসবন-০  :    আর্সেনাল- ১ 

Advertisement

লিসবন: নির্ধারিত ৯০ মিনিটের খেলা প্রায় শেষ। চতুর্থ রেফারি মাত্র ২ মিনিট সংযোজিত সময়ের নির্দেশ দিয়েছেন। ডাগ-আউটে তখন মিকেল আর্তেতার চোখেমুখে হতাশা। গানার কোচ ধরেই নিয়েছেন, অ্যাওয়ে ম্যাচে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হবে তাঁর দলকে। তবে চোখের পলকে সেই হতাশা বদলে গেল উচ্ছ্বাসে। সংযোজিত সময়ে কাই হাভার্টের গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বিপক্ষের ডেরায় দুরন্ত জয় ছিনিয়ে নিল আর্সেনাল। প্রতি-আক্রমণ থেকে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পাস ধরে সহজেই প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন সুপার-সাব হাভার্ট। প্রথমে অফসাইডের বাঁশি বাজালেও, ভারের সাহায্য নিয়ে গোলের সিদ্ধান্ত দেন রেফারি। সেই সুবাদে ইউরোপ সেরার লড়াইয়ে শেষ চারের পথে এক পা বাড়িয়ে রাখল মিকেল আর্তেতা ব্রিগেড। হাভার্টের গোলে জিতলেও, এদিনের ম্যাচের নায়ক আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। বার তিনেক দলের নিশ্চিত পতন রুখে গানারদের লড়াইয়ে রাখেন তিনি। 

সম্পর্কিত সংবাদ