Bartaman Logo
১ জুলাই, ২০২৬

দিল্লি বিমানবন্দর থেকে নিখোঁজ কাদ্দু, হদিশ মিলল দ্বারকায়

অবশেষে হদিশ মিলল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিখোঁজ পথকুকুরের। নাম কাদ্দু। জানা গিয়েছে, রাজধানী অঞ্চলের দ্বারকা এলাকা থেকে খোঁজ মিলেছে সারমেয়টির।

দিল্লি বিমানবন্দর থেকে নিখোঁজ কাদ্দু, হদিশ মিলল দ্বারকায়
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অবশেষে হদিশ মিলল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিখোঁজ পথকুকুরের। নাম কাদ্দু। জানা গিয়েছে, রাজধানী অঞ্চলের দ্বারকা এলাকা থেকে খোঁজ মিলেছে সারমেয়টির। তনয়া নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী কাদ্দুর একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘টানা কয়েকমাস ধরে খোঁজাখুঁজির পর কাদ্দুকে খুঁজে পাওয়া গিয়েছে। ও নিরাপদে রয়েছে।’ ভিডিয়োতে ওই তরুণীকে কেঁদে ফেলতেও দেখা যায়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক আবেগপ্রবণ পোস্ট করতে দেখা গিয়েছে পশুপ্রেমীদের।

Advertisement

বেশ কয়েকবছর ধরে দিল্লি বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালই ঠিকানা ছিল কাদ্দু। শান্তশিষ্ট কুকুরটি  সবারই খুবই পছন্দের ছিল। গত ২৬ মার্চ আরেক পথকুকুর ব্রাউনির সঙ্গে উধাও হয়ে যায় সে। তারপরেই দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল থেকে ভোলু নামের আরেক কুকুরকে দড়ি দিয়ে বেঁধে বের করে দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়। পশুপ্রেমীরা অভিযোগ করেন, কাদ্দুকেও একইভাবে বের করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। এমনকি আদালতেরও দ্বারস্থ হন পশুপ্রেমীরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ