Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের উত্তপ্ত কাবুল-ইসলামাবাদ, বোমা হামলায় উড়ল আফগান বিমান সংস্থার জ্বালানি ডিপো

ফের উত্তপ্ত আফগানিস্তান-পাকিস্তান। শুক্রবার ফের কাবুল, কান্দাহার সহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালাল পাকিস্তান

ফের উত্তপ্ত কাবুল-ইসলামাবাদ, বোমা হামলায় উড়ল আফগান বিমান সংস্থার জ্বালানি ডিপো
  • ১৩ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

কাবুল, ১৩ মার্চ: ফের উত্তপ্ত আফগানিস্তান-পাকিস্তান। শুক্রবার ফের কাবুল, কান্দাহার সহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালাল পাকিস্তান।  আফগানিস্তানের একটি বেসরকারি বিমান সংস্থার জ্বালানি ডিপোতেও হামলা চালায় পাকিস্তান। এতে মৃত্যু হয় শিশু সহ একাধিক মানুষের। 

Advertisement

তালিবান প্রধান জাবিহুল্লাহ মুজাহিদ এদিন সমাজমাধ্যমে জানান, ‘পাক সেনা কান্দাহার, কাবুল, পখতিকা প্রদেশের বিভিন্ন জায়গায় হামলা করেছে। বিশেষ করে নিরীহ মানুষদের নিশানা করেছে তারা’। আবার অপরদিকে ইসলামাবাদের দাবি, ‘তাঁদের লক্ষ্য ছিল তালিবান সরকারের পোষণ করা জঙ্গিদের খতম করা’। তবে এই দাবিকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে তালিবান সরকার। পাকিস্তানের বিরুদ্ধে কড়া জবাব দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। 

প্রসঙ্গত, গত মাস থেকেই দুই দেশ একে অপরের প্রতি উত্তপ্ত হয়ে রয়েছে। চলছে দুই দেশের প্রত্যাঘাত।  পাকিস্তানের দাবি, তালিবান সরকার বহুদিন ধরে জঙ্গি গোষ্ঠীগুলিকে আশ্রয় দিয়ে আসছে। তারা পাকিস্তানের উপর বরাবর হামলা চলিয়েছে। সেই জঙ্গি দমন অভিযান চালিয়েছে পাকিস্তান। এই হামলার জবাব দিতেই গত ২৬ ফেব্রুয়ারি রাতে পালটা আক্রমণ চালায় আফগানিস্তান। তালিবান প্রশাসন পাকিস্তানের ১২টি পোস্ট নিজেদের দখলে আনে। মৃত্যু হয় প্রায় ৫৫ জন পাক সেনার। সাম্প্রতিক এই হামলা কিছুটা স্থিতিশীল হলেও ফের প্রত্যাঘাতের ঘটনা দুই দেশকে উত্তপ্ত করে তুলেছে।

একদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধকালীন পরিস্থি তার সঙ্গে এই দুই দেশের অবস্থা স্বাভাবিকভাবেই উত্তেজনার বাড়িয়ে তুলছ়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ