Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কবি সুভাষ: একটি প্ল্যাটফর্ম ভাঙতেই বছর পার, মেট্রো চালু হবে কবে?

কবি সুভাষ মেট্রো স্টেশন বিপর্যয়ের আজ বর্ষপূর্তি। ২০২৫ সালের ২৮ জুলাই থেকে ব্লু লাইনের দক্ষিণ অংশের এই প্রান্তিক স্টেশন যাত্রীদের জন্য বন্ধ হয়ে যায়।

কবি সুভাষ: একটি প্ল্যাটফর্ম ভাঙতেই বছর পার, মেট্রো চালু হবে কবে?
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কবি সুভাষ মেট্রো স্টেশন বিপর্যয়ের আজ বর্ষপূর্তি। ২০২৫ সালের ২৮ জুলাই থেকে ব্লু লাইনের দক্ষিণ অংশের এই প্রান্তিক স্টেশন যাত্রীদের জন্য বন্ধ হয়ে যায়। এই মেট্রো স্টেশনের একাধিক পিলার ও প্ল্যাটফর্মে চওড়া ফাটল দেখা গিয়েছিল। পিলার বসে গিয়ে বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় এই স্টেশনে মেট্রো চলাচল স্তব্ধ হয়ে যায়। কিন্তু এক বছর হয়ে গেলেও সংস্কারের কাজ কার্যত এগয়নি বলে অভিযোগ। স্টেশনের অস্থায়ী ছাউনি সরিয়ে একটি প্ল্যাটফর্ম ভাঙা হয়েছে মাত্র। যদিও অন্য প্ল্যাটফর্ম ভাঙা সহ বিস্তর কাজ এখনও ঝুলে রয়েছে। যদিও গত বছর কলকাতা মেট্রোর তৎকালীন জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, দেড় বছরের মধ্যে এই স্টেশন চালু হয়ে যাবে। বাস্তবে ভঙ্গুর হয়ে পড়া একটি প্ল্যাটফর্ম ভাঙতেই এক বছর লাগল। স্বভাবতই প্রশ্ন উঠছে, কবি সুভাষ মেট্রো স্টেশন চালু হতে আর কত বছর সময় লাগবে?

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ