Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ ঋতব্রত-সাক্ষাতে বালু, শিবির বদল? তুঙ্গে জল্পনা

গত শুক্রবার ‘আদি’ তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য পদ ছেড়ে দিয়েছেন জ্যোতিপ্রিয়।

আজ ঋতব্রত-সাক্ষাতে বালু, শিবির বদল? তুঙ্গে জল্পনা
  • ২৩ জুন, ২০২৬ ১০:৫৪
Prefer us on Google

কলকাতা, ২৩ জুন: কয়েকদিন আগে ‘কালীঘাট তৃণমূলের’ সমস্ত পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার কি ‘নব্য তৃণমূলে’ নাম লেখাতে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু? আজ, মঙ্গলবার দুপুরে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করবেন তিনি। দলের কর্তৃত্ব নিয়ে তৃণমূলের দুই শিবিরের লড়াই যখন তুঙ্গে, তখন বালুর এমন পদক্ষেপে বাড়ল জল্পনা। এই সম্ভাবনা সঠিক হলে আদি তৃণমূলের মাথাব্যথা বাড়বে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Advertisement

তৃণমূলের প্রথম দিনের সৈনিক জ্যোতিপ্রিয়। আজ বেলা সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় যাবেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী। দেখা করবেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জ্যোতিপ্রিয় জানিয়েছেন, ‘পেনশন সংক্রান্ত কাগজপত্র জমা দিতে বিধানসভায় যাব। তারপরই একবার ঋতব্রতর সঙ্গে দেখা করে আসবো।’ 
গত শুক্রবার ‘আদি’ তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য পদ ছেড়ে দিয়েছেন জ্যোতিপ্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তিনি জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ