Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সড়কের দু’ধারে জুড়ে পাট শুকোতে দেওয়ায় দুর্ঘটনার শঙ্কা তেহট্টে

পাট চাষিদের কাছে এখন উৎপাদিত ফসল ঘরে তোলার ব্যস্ততা তুঙ্গে। কিন্তু ফসল শুকোনোর জায়গার অভাবে সেই পাটই যেন বিপদের কারণ হয়ে উঠছে।

সড়কের দু’ধারে জুড়ে পাট শুকোতে দেওয়ায় দুর্ঘটনার শঙ্কা তেহট্টে
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তেহট্ট : পাট চাষিদের কাছে এখন উৎপাদিত ফসল ঘরে তোলার ব্যস্ততা তুঙ্গে। কিন্তু ফসল শুকোনোর জায়গার অভাবে সেই পাটই যেন বিপদের কারণ হয়ে উঠছে। তেহট্ট মহকুমার একাধিক রাজ্য সড়ক ও গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার দু’ধারে ছড়িয়ে রাখা হচ্ছে কাঁচা পাট। কোথাও রাস্তার একাংশ দখল করে, আবার কোথাও রাস্তার পাশের জায়গা পেরিয়ে পাটের আঁটি রাখা হয়েছে। ফলে ক্রমেই সরু হয়ে যাচ্ছে পথ। বাড়ছে যানবাহন চলাচলে সমস্যা এবং দুর্ঘটনার আশঙ্কা।

Advertisement

তেহট্টের কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক থেকে শুরু করে তেহট্ট-পলাশীপাড়া রাস্তার বিভিন্ন অংশে একই ছবি দেখা যাবে। এছাড়া পাথরঘাটা, মুনশকা, আরশিগঞ্জ-সহ বেশ কিছু এলাকায় স্থানীয় রাস্তার উপরেও পাট শুকোতে দেওয়া হয়েছে বলে অভিযোগ। চাষিদের বক্তব্য, এ বছর পাটের দাম ভাল থাকায় অনেকেই বেশি পরিমাণে পাট চাষ করেছেন। কিন্তু পাট শুকিয়ে জাঁক দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা নেই। খাল, বিল বা বড়ো জলাশয়ের আশপাশে জায়গা না থাকায় একপ্রকার বাধ্য হয়েই রাস্তার ধারে পাট রাখতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বাড়ির সামনে জায়গা কম থাকায় একসঙ্গে বিপুল পরিমাণ পাট রাস্তার উপর তুলে রাখতে হচ্ছে। ফলে দ্রুতগতির বাইক, টোটো কিংবা অন্য যানবাহন দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা থাকছে। বিশেষ করে রাতের অন্ধকারে বিপদ আরও বাড়ছে বলে স্থানীয়দের দাবি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একদিকে কৃষকদের সমস্যার বিষয়টি যেমন গুরুত্ব দিয়ে দেখা দরকার, তেমনই ব্যস্ত রাস্তার উপর এভাবে পাট রাখার বিষয়েও নিয়ন্ত্রণ জরুরি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ