দেরাদুন: ব্যাটারিচালিত উড়ন্ত গাড়ি আবিষ্কার করে তাক লাগিয়ে দিলেন উত্তরাখণ্ডের এক যুবক। রবি তামতা নামের ওই যুবক ইতিমধ্যেই একটি স্টার্টআপ সংস্থা খুলে ফেলেছেন। নাম হাপিদা স্কাই প্রাইভেট লিমিটেড। তারই অংশ হিসেবে এই একটি প্রোটোটাইপও তৈরি করেছেন তিনি। উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় সেটির সফল পরীক্ষাও হয়েছে। একটি মাঠে বেশ কিছুক্ষণ উড়তেও দেখা গিয়েছে এই উড়ন্ত গাড়িটিকে। রবি জানিয়েছেন, কম খরচে ব্যক্তিগত উড়ানযান তৈরি করাই তাঁর লক্ষ্য।



