Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির তাড়া খেয়ে বহুতল থেকে ঝাঁপ

ভোটের ফল প্রকাশের পরই বেলেঘাটায় চাঞ্চল্যকর ঘটনা। বিজেপি কর্মী সমর্থকদের তাড়া খেয়ে বহুতল থেকে ঝাঁপ দিলেন এক যুবক। বেলেঘাটা থানা এলাকার কবি সুকান্ত সরণিতে ঘটনাটি ঘটেছে।

বিজেপির তাড়া খেয়ে বহুতল থেকে ঝাঁপ
  • ৫ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের ফল প্রকাশের পরই বেলেঘাটায় চাঞ্চল্যকর ঘটনা। বিজেপি কর্মী সমর্থকদের তাড়া খেয়ে বহুতল থেকে ঝাঁপ দিলেন এক যুবক। বেলেঘাটা থানা এলাকার কবি সুকান্ত সরণিতে ঘটনাটি ঘটেছে। সোমবার রাতে ওই যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি তৃণমূল সমর্থক বলে পরিচিত। অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা সেই মুহূর্তে বাইক র‌্যালি করে যাচ্ছিলেন। তাঁরা ওই যুবককে তাড়া করেন। ভয়ে একটি বহুতলে উঠে গিয়ে ঝাঁপ দেন যুবক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ