Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

লন্ডনের বহুতল থেকে ঝাঁপ? সন্তান সহ ভারতীয় দম্পতির মৃত্যুর কারণ ঘিরে জল্পনা

লন্ডনে ভারতীয় দম্পতি ও তাদের সন্তানের অস্বাভাবিক মৃত্যুর পেছনে মানসিক চাপের সম্ভাবনা। কেন ঘটল এই ঘটনা? বিস্তারিত জানুন।

লন্ডনের বহুতল থেকে ঝাঁপ? সন্তান সহ ভারতীয় দম্পতির মৃত্যুর কারণ ঘিরে জল্পনা
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ছেলের অসুস্থতা নিয়ে মানসিক অবসাদ? এর জেরেই কি সপরিবারে আত্মঘাতী ভারতীয় দম্পতি? পরিচিত মহলের কথাবার্তায় এমনই ইঙ্গিত মিলেছে। গত ২৭ মে লন্ডনে ফ্ল্যাটের বারান্দা থেকে ৪০০ ফুট নীচে পড়ে মৃত্যু হয় রাকেশ পাই , তাঁর স্ত্রী অদিতি পরালকর ও ছেলে সিডের। এই ঘটনায় মেট্রোপলিটন পুলিশের এক অফিসার বলেন, ‘বহুতল থেকে পড়ে এক দম্পতি ও তাদের সন্তানের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এই মৃত্যু অস্বাভাবিক। তদন্তকারীরা সবকিছু খতিয়ে দেখছেন।’

Advertisement

জানা গিয়েছে, ভারতে উচ্চশিক্ষা শেষে লন্ডনে চলে আসেন রাকেশ ও অদিতি। আর্থিক পরামর্শদাতা হিসাবে কাজ করতেন রাকেশ। সহকর্মীরা জানিয়েছেন, বিশেষভাবে সক্ষমদের প্রতি বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তিনি।  বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। অদিতি নির্মাণ ক্ষেত্রে নিযুক্ত ছিলেন। তাঁর প্রাক্তন এক বসের কথায়, ‘অসম্ভব পরিশ্রম করতে পারতেন অদিতি। মুহূর্তের মধ্যে সকলের সঙ্গে মিশে যেত।’ সবকিছু ঠিকঠাক চলছিল। তবে ৯ বছরের ছেলে সিডকে নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছিলেন দম্পতি। জানা গিয়েছে, কিডনির কঠিন অসুখে ভুগছিল সিড। কথা বলতে পারত না। পড়াশোনার ক্ষেত্রেও সমস্যা হচ্ছিল। ছেলেকে সুস্থ করতে একাধিক চিকিৎসক ও হাসপাতালের দ্বারস্থ হয়েছিলেন রাকেশ-অদিতি। পারিবারিক বন্ধুরা জানিয়েছেন, ঘটনার আগে চিকিৎসা না করে সিডকে ডিসচার্জ করে দেয় একটি হাসপাতাল। তাহলে কি মানসিক চাপের কারণেই এই ভয়াবহ সিদ্ধান্ত ? উঠছে প্রশ্ন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ