আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস
আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস
১৮৭৬- ডা মহেন্দ্রলাল সরকার উচ্চ শিক্ষার জাতীয় প্রতিষ্ঠান ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সাইন্স কলকাতায় প্রতিষ্ঠা করেন।
১৮৮৩- দ্বিতীয় মহাযুদ্ধের সময় কালের ইতালির সর্বাধিনায়ক বেনিতো মুসোলিনির জন্ম
১৮৯১- শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু
১৯০৪ - শিল্পপতি জাহাঙ্গীর রতনজী দাদাভাই টাটার জন্ম
১৯০৫- কিংবদন্তী হকি খেলোয়াড় ধ্যানচাঁদের জন্ম
১৯১১- ইষ্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলকে হারিয়ে প্রথম আইএফএ শীল্ড জয় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের
১৯৫০- অভিনেত্রী লীনা চন্দ্রভরকরের জন্ম
১৯৫৩- ভজন ও গজল সঙ্গীতশিল্পী অনুপ জালোটার জন্ম
১৯৫৭- আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন গঠিত হয়
১৯৫৮- মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন তথা নাসা প্রতিষ্ঠিত হয়
১৯৫৯- অভিনেতা সঞ্জয় দত্তের জন্ম
১৯৮০- সঙ্গীতশিল্পী রিচা শর্মার জন্ম
২০০৪- সঙ্গীতশিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
২০০৫- সৌরজগতের অন্যতম বামন গ্রহ এরিস আবিষ্কার
২০১৮- ঔপন্যাসিক এবং গল্পকার রমাপদ চৌধুরীর মৃত্যু