Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

২১ জুলাই: নতুন করে এফআইআর

২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করে নিহত ও আহতদের পরিবারকে নতুন করে এফআইআর দায়েরের সুযোগ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

২১ জুলাই: নতুন করে এফআইআর
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করে নিহত ও আহতদের পরিবারকে নতুন করে এফআইআর দায়েরের সুযোগ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার ২৪ ঘণ্টার মধ্যেই আইনি লড়াইয়ের পথে হাঁটার ঘোষণা করলেন শহিদ বিশ্বনাথ রায়ের পরিবার। মঙ্গলবার বিশ্বনাথবাবুর ছেলে রাজীব রায় বলেন, কেউ করুক বা না করুক, আমারা এফআইআর করব। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মণীশ গুপ্তের নাম থাকবে। পুরো তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় না আনা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। আগের ঘোষণা মতো এদিন রায় পরিবারের কেউ ২১ জুলাইয়ের কোনো পক্ষেরই অনুষ্ঠানে যাননি। নিজেদের উদ্যোগে বাড়ির সামনে শহিদ বেদিতে মাল্যদান করেন তাঁরা। সেখানে শ্রদ্ধা জানাতে যাওয়া তৃণমূল কর্মীদের মাল্যদান করতে দেয়নি রায় পরিবার। এরপর পরিবারের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা পরিয়ে প্রতিবাদ জানানো হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ