Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

অনুশীলনে যোগ আলভারেজের

চারদিন অনুপস্থিত থাকার পর অবশেষে আতলেতিকো মাদ্রিদের অনুশীলনে যোগ দিলেন জুলিয়ান আলভারেজ।

অনুশীলনে যোগ আলভারেজের
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: চারদিন অনুপস্থিত থাকার পর অবশেষে আতলেতিকো মাদ্রিদের অনুশীলনে যোগ দিলেন জুলিয়ান আলভারেজ। রবিবার সকালে দলের বাকি ফুটবলারদের সঙ্গেই পুরোদমে ট্রেনিং সারলেন আর্জেন্তাইন তারকা স্ট্রাইকার। তবে এদিনও অনুশীলনে সকলের থেকে নিজেকে আলাদাই রাখলেন তিনি। সতীর্থদের সঙ্গে খুব একটা কথা বলেননি। উল্লেখ্য, মরশুমের শুরু থেকেই তাঁর দলবদল ঘিরে সরগরম স্প্যানিশ ফুটবল। আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দিতে মরিয়া ছিলেন আলভারেজ। তবে চুক্তি থাকায় তাঁকে ছাড়তে নারাজ মাদ্রিদের ক্লাবটি। এই নিয়ে সংশ্লিষ্ট ফুটবলার ও ক্লাব অফিসিয়ালদের মধ্যে ঠান্ডা লড়াই অব্যাহত। গত কয়েকদিন অসুস্থতার কারণে অনুশীলনে আসেননি আলভারেজ। ক্লাবের পক্ষ থেকে তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়, চাইলে বিশ্বের যে কোনো ক্লাবে তিনি সই করতে পারেন। তবে বার্সেলোনার কাছে তাঁকে ছাড়বে না আতলেতিকো। গোটা বিষয়ে তিতিবিরক্ত আর্জেন্তাইন ফুটবলারটি। 

Advertisement

এদিকে, লা লিগায় রবিবার মালাগাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। ১৯ মিনিটে প্রথম গোলটি জুড বেলিংহামের। এরপর ২৬ মিনিটে আত্মঘাতী গোল আলফানসোর। পরের মিনিটে ৩-০ করেন কিলিয়ান এমবাপে। সংযোজিত সময়ে চতুর্থ গোলটি আসে আরদা’র মাধ্যমে। এদিকে, গত ম্যাচে ড্রয়ের পর জয়ে ফিরল আতলেতিকো। শনিবার সেভিয়াকে ৩-১ ব্যবধানে হারায় ডিয়েগো সিমিওনের ছেলেরা। জোড়া লক্ষ্যভেদ অ্যালেক্স বিয়েনার। অপর গোলটি আদেমোলা লুকম্যানের।

Advertisement
সম্পর্কিত সংবাদ