Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর নিয়ে ব্যস্ত বিচারকরা, কাল বসছে না লোক আদালত

কাল, শনিবার বসবে না বিশেষ লোক আদালত। রাজ্যের বিভিন্ন আদালতের বিচারকরা বর্তমানে এসআইআরের কাজে ব্যস্ত থাকায় তাঁরা আলাদা করে সময় বের করতে পারবেন না

এসআইআর নিয়ে ব্যস্ত বিচারকরা, কাল বসছে না লোক আদালত
  • ১৩ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাল, শনিবার বসবে না বিশেষ লোক আদালত। রাজ্যের বিভিন্ন আদালতের বিচারকরা বর্তমানে এসআইআরের কাজে ব্যস্ত থাকায় তাঁরা আলাদা করে সময় বের করতে পারবেন না। সেকারণেই আপাতত এই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে রাজ্য লিগ্যাল এইড সূত্রে জানা গিয়েছে। চলতি বছর এই শনিবারই রাজ্যজুড়ে প্রথম বিশেষ লোক আদালত বসার কথা ছিল। বিভিন্ন জেলা ও মহকুমার লোক আদালতগুলির জন্য বেশ কয়েক হাজার বেঞ্চ গঠন করা হয়েছিল। সূত্রের খবর, ১৪ মার্চ কয়েক লক্ষ মামলা ওঠার কথা ছিল। মূলত ব্যাংক ঋণ, ট্রাফিক আইনভঙ্গ, গাড়ি দুর্ঘটনা, চেক বাউন্স, খোরপোশ সহ বিভিন্ন ছোটোখাটো ও ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়ে থাকে লোক আদালতের বিভিন্ন বেঞ্চে। উপকৃত হন বিচারপ্রার্থীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ