Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সম্পত্তি লিখিয়ে মা’কে বাড়িছাড়া, পুলিশি নিরাপত্তায় বৃদ্ধাকে বাড়ি পাঠালেন বিচারপতি

মায়ের কাছ থেকে সম্পত্তি লিখিয়ে নেওয়ার পর মাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল গুণধর ছেলে। ষাটোর্ধ্ব বৃদ্ধাকে এজলাস থেকেই পুলিসি প্রহরায় বাড়ি পাঠানোর ব্যবস্থা করল কলকাতা হাইকোর্ট।

সম্পত্তি লিখিয়ে মা’কে বাড়িছাড়া, পুলিশি নিরাপত্তায় বৃদ্ধাকে বাড়ি পাঠালেন বিচারপতি
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মায়ের কাছ থেকে সম্পত্তি লিখিয়ে নেওয়ার পর মাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল গুণধর ছেলে। ষাটোর্ধ্ব বৃদ্ধাকে এজলাস থেকেই পুলিসি প্রহরায় বাড়ি পাঠানোর ব্যবস্থা করল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে ছেলেকে বিচারপতি অমৃতা সিনহার হুঁশিয়ারি, মায়ের খাবার ও ওষুধের ব্যবস্থা করতে হবে। অন্যথা হলে পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হবে।

Advertisement

১৯৯৬ সালে হালিশহরে একটি বসতবা঩ড়ি কিনেছিলেন মনোয়ার আলি আনসারি। ২০১৩ সালে স্ত্রী তথা মামলাকারী আসমা বেগমের নামে সেই বাড়ির মালিকানা লিখে দেন স্বামী মনোয়ার। তাঁর মৃত্যুর পর ২০১৪ সালে আসমা নিজের ছোট ছেলে মগবুল আনসারির নামে সম্পত্তি লিখে দেন। কারণ ছোট ছেলে মাকে দেখভালের প্রতিশ্রুতি দিয়েছিল।
কিন্তু তারপর থেকে ধীরে ধীরে মায়ের প্রতি অবজ্ঞা শুরু হয়। শেষ পর্যন্ত মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় গুণধর ছেলে। উল্টে ওই বাড়িতে নিজের শ্বশুরবা঩ড়ির লোকজনকে এনে রাখে মগবুল। বাড়ি থেকে বিতাড়িত হয়ে বৃদ্ধা আশ্রয় নেন তাঁর উকিলের বাড়িতে। উপায় না দেখে শেষপর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার ছিল সেই মামলার শুনানি। বিষয়টি শোনার পর বিচারপতি সিনহা ছেলের আইনজীবীকে বলেন, ‘আমি এখনই পুলিশ দিয়ে মাকে বাড়ি পাঠাচ্ছি। পুলিশ সারাক্ষণ নজর রাখবে। মায়ের খাবার ও ওষুধের ব্যবস্থা করতে হবে ছেলেকে। অন্যথায় ব্যবস্থা নেবে পুলিশ।’ এছাড়াও মগবুলকে বিচারপতি বলেন, ‘শ্বশুরবাড়ির সদস্যদের ওখানে রাখা যাবে না। এখনই তাঁদের পাঠিয়ে দিন।’ ২৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ