Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

‘মঙ্গলসূত্র, টিপ পরেন না, স্বামী আকৃষ্ট হবেন কেন?’ মন্তব্য বিচারকের

‘মঙ্গলসূত্র, টিপ পরেন না। আপনার প্রতি স্বামী আকৃষ্ট হবেন কেন?’ ভরা আদালত কক্ষে এক গৃহবধূকে এমনই তীর্যক মন্তব্য করলেন বিচারক।

‘মঙ্গলসূত্র, টিপ পরেন না, স্বামী আকৃষ্ট হবেন কেন?’ মন্তব্য বিচারকের
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: ‘মঙ্গলসূত্র, টিপ পরেন না। আপনার প্রতি স্বামী আকৃষ্ট হবেন কেন?’ ভরা আদালত কক্ষে এক গৃহবধূকে এমনই তীর্যক মন্তব্য করলেন বিচারক। পারিবারিক হিংসা মামলায় মধ্যস্থতা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। কিন্তু মামলার শুনানিতে বিচারকের এহেন মন্তব্য শুনে হকচকিয়ে যান তিনি। সেদিনের সেই ঘটনার কথা সামনে এনেছেন পুনের আইনজীবী অঙ্কুর আর জাহগিরদার। তাঁর অভিযোগ, সামাজিক সঙ্কীর্ণ দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটছে নিম্ন আদালতগুলিতে। প্রায়ই অপ্রীতিকর মন্তব্য করে বিতর্ক বাধাচ্ছেন বিচারকরা। জব পোর্টাল লিঙ্কডইনে এধরনের দু’টি ঘটনার কথা তুলে ধরেছেন অঙ্কুর। কীভাবে মহিলাদের মানসিক হেনস্তার শিকার হতে হয়, সেটাই ধরা পড়েছে তাঁর পোস্টে। অঙ্কুর জানাচ্ছেন, পুনের এক দম্পতি এখন আলাদা রয়েছেন। সম্প্রতি তাঁরা দায়রা আদালতে মধ্যস্থতার জন্য এসেছিলেন। শুনানি চলাকালে বিচারক বলেন, ‘আমি দেখতে পাচ্ছি, আপনি টিপ বা মঙ্গলসূত্র পরেননি। আপনি যদি বিবাহিত মহিলার মতো আচরণ না করেন, তাহলে স্বামী আপনার প্রতি আগ্রহী হবেন কেন?’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ