ফের ড্র। ফিডে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেন জিততেই ভুলে গিয়েছেন গুকেশ ও ডিং লিরেন। এই নিয়ে টানা সপ্তম ম্যাচ অমীমাংসিত থাকল। দশম রাউন্ডের শেষে দু’জনেরই পয়েন্ট এখন পাঁচ। এদিন কালো ঘুঁটি নিয়ে খেলেও সহজেই ড্র করলেন ভারতীয় তারকা। ৩৬ চালের পরেই ড্রয়ের পথ বেছে নেন দুই দাবাড়ু। বিশ্ব চ্যাম্পিয়নের খেতাবি মঞ্চে এমন রক্ষণাত্মক মনোভাব মেনে নিতে পারছেন না প্রাক্তন চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। মূলত চীনা দাবাড়ু লিরেনেরই সমালোচনা করেন তিনি।



