নয়াদিল্লি: ইন্ডিয়া ওপেনের শুরুটা দুর্দান্ত করলেন পিভি সিন্ধু। শেষ ৩২-এর লড়াইয়ে মঙ্গলবার তাইওয়ানের শুও ইউন সুংকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন তিনি। ম্যাচের ফল ২১-১৪, ২২-২০। শেষ ষোলোর লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ জাপানের মানামি সুইজু। এদিকে, ছেলেদের ডাবলসেও জয় দিয়ে দিয়ে অভিযান শুরু করেছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। মালয়েশিয়ার ম্যান উই চোং ও কাই উন টি’কে ২৩-২১, ১৯-২১ ও ২১-১৬ ব্যবধানে হারিয়েছেন তাঁরা।



