ম্যাঞ্চেস্টার: ইপিএলে ধুঁকতে থাকলেও ইউরোপা লিগে ছন্দে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে রেঞ্জার্সকে ২-১ ব্যবধানে হারিয়েছে রুবেন আমোরিমের দল। শেষ মুহূর্তের গোলে ম্যাচের নায়ক ব্রুনো ফার্নান্ডেজ। ম্যান ইউয়ের অপর গোলটি প্রতিপক্ষ গোলরক্ষক জ্যাক বাটল্যান্ডের আত্মঘাতী। আর রেঞ্জার্সের হয়ে স্কোরশিটে নাম তোলেন ডেসার্স। এই জয়ের সুবাদে টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ম্যান ইউ (৭ ম্যাচে ১৫ পয়েন্ট)।



