Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জিতল ইস্ট বেঙ্গল ও মোহন বাগান

জিতল ইস্ট বেঙ্গল ও মোহন বাগান
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার অনূর্ধ্ব-১৭ ডেভেলপমেন্ট  লিগে মিনি ডার্বি জিতল ইস্ট বেঙ্গল।  মহমেডান স্পোর্টিংকে ৩-০ গোলে হারাল মশাল বাহিনী। ম্যাচের নায়ক শেখর সর্দার। তাঁর হ্যাটট্রিকে ভর করে জয় ছিনিয়ে নেয় লাল-হলুদ ব্রিগেড। অন্য ম্যাচে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিকে ১-০ গোলে হারাল মোহন বাগান। একমাত্র গোলদাতা মহম্মদ সরফরাজ। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল বাংলার আর এক দল ইউনাইটেড স্পোর্টস। রোশন কুমারের লক্ষ্যভেদে ১-০ গোলে ইন্টার কাশীকে হারাল তারা। গ্রুপ এ’র শীর্ষে রয়েছে মোহন বাগান। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি সমসংখ্যক ম্যাচে পেয়েছে ১৫ পয়েন্ট। তিন নম্বরে রয়েছে ইস্ট বেঙ্গল (১৩ পয়েন্ট)। মহমেডানের পুঁজি সাত পয়েন্ট। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ