নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জিতেও চিন্তায় চেন্নাইয়ান এফসি। বুধবার ঘরের মাঠে হায়দরাবাদকে ১-০ গোলে হারায় আওয়েন কোয়েলের দল। একমাত্র লক্ষ্যভেদ ইরফানের। দ্বিতীয়ার্ধে মাথায় মারাত্মক চোট পান ব্রাজিলিয়ান এলসিনহো। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এই জয়ের ফলে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রইল চেন্নাইয়ান। সংযোজিত সময়ে লাল কার্ড দেখেন কোনর শিল্ড।



