নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় স্কুল গেমস জিমন্যাস্টিকসে বাংলার জয়জয়কার। অনূর্ধ্ব-১৪, ১৭ এবং ১৯ এই তিন বিভাগেই দারুণ ফল করে সেরার আসনে বাংলা। ৩৭টি সোনা, ২৮টি রুপো এবং ১২টি ব্রোঞ্জ সহ ৭১ পদক তাদের ঝুলিতে। সল্টলেকে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই) দক্ষিণ পূর্ব রেলের বিএনআর জিমন্যাসিয়াম এবং হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে ২৫টি রাজ্য এবং ছ’টি স্কুল বোর্ড অংশ নিয়েছিল। শুধু জিমন্যাস্টিকসই নয়, জাতীয় স্কুল গেমসেও ৫৩টি সোনা সহ ১৪১ পদক পেয়ে উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থানের মতো রাজ্যকে পিছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলা।



