Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জাতীয় গেমসে সোনা বাংলার সৌবৃতির  

জাতীয় গেমসে সোনা বাংলার সৌবৃতির
 
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সৌবৃতি মণ্ডলের হাত ধরে চলতি জাতীয় গেমসে প্রথম সোনা এল বাংলায়। শুক্রবার সাঁতারের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে প্রথম হলেন বঙ্গ তনয়া। পাশাপাশি ভারোত্তোলনে রুপো জিতলেন শ্রাবণী দাস। সেই সুবাদে রাজ্যের ঝুলিতে পদকসংখ্যা বেড়ে দাঁড়াল চার। এর আগে উশুতে দেবেশ ও লক্ষ্মী রায় এবং হাই বোর্ড ডাইভিংয়ে ইপ্সিতা মহাজন ব্রোঞ্জ জিতেছিলেন। 
Advertisement
শুক্রবার সারাদিন নজর কাড়লেন বাংলার অ্যাথলিটরা। সৌবৃতির কৃতিত্বে খুশির ঝিলিক ক্রীড়ামহলে। কম যাননি শ্রাবণীও।  ৫৫ কেজি ভারোত্তলনে নেমেছিলেন তিনি। স্ন্যাচে ৮১ ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৬ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেন রুপো। উচ্ছ্বসিত শ্রাবণীর মন্তব্য, ‘কমনওয়েলথ গেমসে সুযোগ পাওয়াই লক্ষ্য।’এই ইভেন্টে সোনা জিতেছেন বিন্দিয়ারানি দেবী। পাশাপাশি, মহিলাদের ফুটবলে দিল্লিকে ২-১ গোলে হারাল বাংলা দল। ওয়াটারপোলোতে অবশ্য সাফল্য আসেনি। দিল্লির কাছে ১০-২ ব্যবধানে হারতে হয় বাংলাকে। পদকজয়ের হাতছানি রয়েছে রাগবিতেও। এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে পুরুষ দল। একধাপ পিছিয়ে মহিলা দল আপাতত ৫ নম্বরে। খো-খোতে মহারাষ্ট্রের কাছে ৩২-২২ পয়েন্টে বশ মানল বাংলা দল।
Advertisement
সম্পর্কিত সংবাদ