Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জাতীয় গেমসে ফের সোনা সৌবৃতির

জাতীয় গেমসে ফের সোনা সৌবৃতির
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অপ্রতিরোধ্য সৌবৃতি মণ্ডল। চলতি জাতীয় গেমসে তাঁর হাত ধরেই দ্বিতীয় সোনা জিতল বাংলা। রবিবার ১০০ মিটার ব্যাক স্ট্রোকে সবাইকে ছাপিয়ে যান সৌবৃতি। উল্লেখ্য, এবারের গেমসে এটি তাঁর দ্বিতীয় সোনা। অন্যদিকে, মহিলাদের ফুটবলে পদক জয়ের হাতছানি বাংলার সামনে। এদিন উত্তরাখণ্ডকে ২-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছল বাংলা দল। চলতি মরশুমে সন্তোষ ট্রফি ছাড়াও জুনিয়র ফুটবলে খেতাব জিতেছে বাংলা। জাতীয় গেমসে মহিলা দল পদক পেলে নিঃসন্দেহে তা সোনায় সোহাগা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ