Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জাতীয় দলেও ফেরানো হচ্ছে কিলিয়ান এমবাপেকে

গত বছরের শেষদিকে ফ্রান্সের স্কোয়াডে কিলিয়ান এমবাপেকে না রাখা নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। তবে সম্প্রতি রিয়াল মাদ্রিদের জার্সিতে ছন্দে রয়েছেন ফরাসি তারকা। তাই জাতীয় দলেও ফেরানো হচ্ছে তাঁকে

জাতীয় দলেও ফেরানো হচ্ছে কিলিয়ান এমবাপেকে
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
গত বছরের শেষদিকে ফ্রান্সের স্কোয়াডে কিলিয়ান এমবাপেকে  না রাখা নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। তবে সম্প্রতি রিয়াল মাদ্রিদের জার্সিতে ছন্দে রয়েছেন ফরাসি তারকা। তাই জাতীয় দলেও ফেরানো হচ্ছে তাঁকে। মার্চে নেশনস লিগের কোয়ার্টার-ফাইনালে নামছে ফ্রান্স। কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছেন, সেই স্কোয়াডে থাকবেন কিলিয়ান এমবাপে। তাঁর মন্তব্য, ‘ফ্রান্সের দলের অবিচ্ছেদ্য অংশ এমবাপে। চোটের পাশাপাশি নতুন ঠিকানা মাদ্রিদে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল ওর। তবে এখন ছন্দ ফিরে পেয়েছে।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ