Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অন্ধকার সত্যের যাত্রা

বাংলা চলচ্চিত্রে এক নতুন রহস্য-মনস্তাত্ত্বিক গল্পের জাল বুনেছে আসন্ন ছবি ‘অন্তরাল’। পরিচালনায় সৌভিক দে। কলেজ জীবনের উচ্ছ্বাস, বন্ধুত্ব, প্রেম এবং তার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার সত্যকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছবিটি।

অন্ধকার সত্যের যাত্রা
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বাংলা চলচ্চিত্রে এক নতুন রহস্য-মনস্তাত্ত্বিক গল্পের জাল বুনেছে আসন্ন ছবি ‘অন্তরাল’। পরিচালনায় সৌভিক দে। কলেজ জীবনের উচ্ছ্বাস, বন্ধুত্ব, প্রেম এবং তার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার সত্যকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছবিটি। চিত্রনাট্য অনুযায়ী একটি কলেজ ফেস্টের রাতে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় জিনিয়া। কোনো সূত্র ছাড়াই তার অন্তর্ধান ঘিরে তৈরি হয় রহস্য। মাসের পর মাস কেটে যায়, তদন্তও ধীরে ধীরে স্তব্ধ হয়ে পড়ে। কিন্তু আর্যন সেই রাতেই জিনিয়াকে নিজের মনের কথা বলতে চেয়েছিল। এই ঘটনার পর সে থেমে থাকতে পারে না। সত্যের খোঁজে তার একরোখা অনুসন্ধান ধীরে ধীরে সামনে নিয়ে আসে বন্ধুত্বের ভাঙন, সম্পর্কের জটিলতা এবং পরিচিত মুখের আড়ালে লুকিয়ে থাকা গোপন সত্য। ছবিতে এক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সুব্রত দত্তকে। এছাড়াও রয়েছেন গৌরব রায়চৌধুরী, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, দেবপর্ণা পাল এবং অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে অভিনয়ে আত্মপ্রকাশ করছেন রিয়ান ঘোষ, মৌমিতা নিয়োগী এবং পায়েল দাস। পরিচালক বলেন, ‘এটি শুধুমাত্র একটি নিখোঁজ হওয়ার গল্প নয়। মানুষের মনের ভেতরে জমে থাকা নীরবতা, অপরাধবোধ এবং সম্পর্কের অদৃশ্য দূরত্ব নিয়ে তৈরি এক আবেগঘন থ্রিলার।’ খুব শীঘ্রই ছবিটি বড়ো পর্দায় মুক্তি পেতে চলেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ